সপ্তাহজুড়ে ত্রাণের দুটি চালান গাজায় পৌঁছেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের বোমাবর্ষণ শুরুর পর মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয় অঞ্চলটিতে।
অবরুদ্ধ হয়ে পড়ে লাখ লাখ মানুষ। গাজা উপত্যকায় বসবাসরত ২.৩ মিলিয়ন মানুষের ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েল বোমা অভিযান শুরু করার আগে অঞ্চলটিতে খাদ্য, জ্বালানী এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ফলে সেখানে মানবিক সহায়তার তীব্র প্রয়োজন হয়ে পড়ে।
নিরবচ্ছিন্ন বোমা হামলায় ৪,৬০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। যাদের এক তৃতীয়াংশেরও বেশি শিশু।
এমতাবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনে ত্রাণসহায়তা পাঠানোর উদ্যোগ নেয়।
যে সকল দেশ গাজায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে তাদের তালিকা পà
