ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে যুক্তরাষ্ট্রের স্টেটন আইসল্যান্ডে মুসলিম নারীদের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ডংগান হিলস সেন্টারে অনুষ্ঠিত মুসলিম আমেরিকান সোসাইটি আয়োজিত ‘প্যালেস্টাইন স্পিকস’ শীর্ষক এই সভায় বিভিন্ন রাজ্যের ৮০ জন নারী ও তরুণী অংশ নেন। এতে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান উইদিন আওয়ার লাইফটাইম (ডাব্লিউওএল) ইউনাইটেড ফর প্যালেস্টাইনের সহপ্রতিষ্ঠাতা নারদিন কিসওয়ানি।
তিনি বলেন, ‘একজন ফিলিস্তিনি নারী হিসেবে আমার মানুষ এবং যেকোনো স্থানের নিপীড়িত মানুষের স্বাধীনতার পক্ষে সাহায্য করা আমার দায়িত্ব।
আমি নারীদের সহযোগিতা করতে চাই, যেন তাঁরা গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে কথা বলেন এবং এর বিরুদ্ধে সক্রিয়ভাবে অবস্থান নেন। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আয়োজনগুলো খুবই গুà¦
