ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলকে অনিয়ন্ত্রিত হত্যার অনুমতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমরা বলছি যথেষ্ট হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) শুরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনে নিজের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন কাতারের আমির। এ সময় তিনি হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সংযত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
থানি বলেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীকে নিঃশর্ত হত্যাকাণ্ডের অনুমতি হিসেবে সবুজ সংকেত দেওয়া উচিত নয়। অব্যাহত আগ্রাসন ক্রমেই বিপজ্জনক হচ্ছে এবং এই (আরব) অঞ্চলকে হুমকির মুখে ফেলছে। আমরা বলছি, যথেষ্ট হয়েছে। ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব ও অবৈধ বসতির স্থাপনের বিষয়গুলো উপেক্ষা করাও গ্রহণযোগ্য নয়।
আমির থানি ফিলিস্তিন ও ইসরায়েলের নিরপরাধ à¦
