সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

গাজা অভিযানের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু

নাহিদ হাসান
নাহিদ হাসান
শেয়ার
ফাইল ছবি

গাজা সীমান্তে ইসরায়েলের প্রচুর সেনা অভিযানের জন্য তৈরি হয়ে অপেক্ষা করছে।
ইসরায়েলের জাতীয় টেলিভিশনে বুধবার (২৫ অক্টোবর) একটি ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় আক্রমণ চালানোর জন্য ইসরায়েলের সেনাবাহিনী তৈরি। কিন্তু কবে তারা সেই আক্রমণ চালাবে, সে কথা প্রকাশ্যে জানানো হবে না। রণনীতি মেনেই তা গোপন রাখা হবে। যুদ্ধকালীন মন্ত্রিসভা সেই সিদ্ধান্ত নেবে।

এদিকে বুধবারই জাতিসংঘে ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে একটি আলোচনা হয়েছে। কিন্তু সেখানে সর্বসম্মতিক্রমে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চীন এবং রাশিয়া বাকি সকলের সিদ্ধান্তে ভেটো প্রয়োগ করেছে। আমেরিকা সেই সিদ্ধান্তপত্র তৈরি করেছিল।

অন্যদিকে রাশিয়াও একটি খসড়া প্রস্তাব তৈরি করেছিল। কিন্তু অন্য কোনো দেশ তা গ্রহণ করেনি। অধিকাংশ দেশই সেই প্রস্তাবে ভোট দেয়নি।  রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, গাজায় যদি ত্রাণ পাঠানো না যায়, তাহলে এই সংঘাত মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তার বাইরেও ছড়াবে।