বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গাজায় শহিদদের সংখ্যা নিয়ে আপত্তি জানালো বাইডেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজা উপত্যকায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৬ হাজার ৫৪৬ জন ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে বর্বর ইসরাইলি বাহিনী। তবে মৃতের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন জানিয়েছন, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এ পরিসংখ্যানের উপর আস্থা নেই তার।

তিনি বলেন, “নিহতদের সম্পর্কে ফিলিস্তিনিরা সত্য বলছে কিনা তা নিয়ে আমার কোন ধারণা নেই। তবে এটি সত্য যে নিরীহ মানুষ মারা যাচ্ছে। আর যুদ্ধ শুরু করার মূল্য এটাই।”

যদিও ঠিক কোন কারণে ফিলিস্তিনিদের দেওয়া পরিসংখ্যান নিয়ে এত সন্দিহান হয়ে উঠেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গাজার আল-আহলি আরব হাসপাতালে বোমা হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, এ হামলায় ৪৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে এ বিষয়টি নিয়েও লুকোচুরি খেলায় মত্ত হয়েছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। নিহতের সংখ্যাটি ১০০ থেকে ৩০০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলেই যেন খুশি তারা। শুধু তাই নয়, পরম মিত্রকে বাঁচাতে এ হামলার দায়ভার উল্টো ফিলিস্তিনিদের উপরে চাপিয়ে দিতেও কুন্ঠাবোধ করছে না মার্কিন যুক্তরাষ্ট্র

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ