সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

অ্যাম্বুলেন্সে হামলা করল ইসরায়েল, নিহত ১৫


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি হাসপাতালে দুই সপ্তাহ আগে ভয়াবহ হামলা চালিয়ে বিশ্বজুড়ে রোষানলে পড়েছিল দখলদার ইসরায়েল। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয়। এবার আরেকটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। অ্যাম্বুলেন্সে হামলায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। খবর- আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৪ নভেম্বর) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, গাজায় আল-শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালায় ইসরায়েল।   

আল-জাজিরার খবরে বলা হয়, গাজায় অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি-হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।
 
তবে হামাস গাড়িটি ব্যবহার করছে—ইসরায়েলের এমন অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।