শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গাজায় জ্বালানি তেল ঢুকতে দেওয়া হবে না: নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনোভাবেই জ্বালানি তেল ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু তার বক্তব্য ‘তীক্ষ্ণ ও স্পষ্ট’ বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেন।
তিনি বলেন, “আমরা বিজয় না হওয়া পর্যন্ত থামবো না। এর অর্থ হল হামাসকে ধ্বংস করা, জিম্মিদের ফিরিয়ে আনা এবং আমাদের নাগরিক ও শিশুদের নিরাপত্তা পুনরুদ্ধার করা।”

লেবাননের হিজবুল্লাহকে যুদ্ধে না জড়ানোর হুঁশিয়ারি উচ্চারণ করে নেতানিয়াহু বলেন, “এর জন্য কী মূল্য দিতে হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না।”

নেতানিয়াহু জানিয়েছেন, “তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে বলেছেন- যেখানে আমাদের জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত নয়, সেই অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করছে। ইসরায়েল গাজায় জ্বালানি ঢুকতে দেবে না এবং অর্থ পাঠানোর বিরোধিতা করে।” সূত্র: আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ