সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় অ্যাম্বুলেন্সের পর এবার স্কুলে ইসরায়েলি হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। গাজা সিটিতে একটি অ্যাম্বুলেন্স কনভয়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া গাজায় কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়ে থাকা জাতিসংঘ-পরিচালিত একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।

উত্তর গাজায় জাতিসংঘ-পরিচালিত ওসামা বেন জাইদ স্কুলে শুক্রবার ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও কয়েক ডজন। ফুটেজ ও ফটোতে দেখা গেছে,  বিমান হামলার কারণে নিহতদের লাশ টুকরো টুকরো হয়ে গেছে। আহতদের গাজা শহরের ইন্দোনেশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঘটনাস্থলে থাকা আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ জানিয়েছেন, স্কুলের দেয়াল রক্তের দাগে ভরে গেছে। তিনি বলেন, ‘হামলার সময় মানুষজন ঘুমাচ্ছিল’। উল্লেখ্য, শুক্রবার এই হামলার একদিন আগেই জাতিসংঘ-পরিচালিত আরও ৪টি স্কুলে ইসরায়েল বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র : প্যালেস্টাইন ক্রনিকল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ