সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৫১


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের সর্বশেষ বোমা হামলায় নারী ও শিশুসহ ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এর আগে আল জাজিরার খবরে বলা হয়, শনিবার রাতে হামলায় দুটি আবাসিক বাড়ি ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনের ওপর চাপ বাড়ছে। শনিবার হাজার হাজার মানুষ মধ্য ওয়াশিংটন, ডিসিতে জড়ো হয়। তারা ফ্রিডম স্কয়ারে মিলিত হয়। বেশ কয়েকটি বক্তৃতা হয় এবং তারপর হোয়াইট হাউসের দিকে প্রায় ২ কিলোমিটার মিছিল করে। 
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ‘মানবিক বিরতি’ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। 

খবরে বলা হয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে একই ইস্যুতে কাজ করছেন।

এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে বাইডেন ডেলাওয়্যারের একটি গির্জা থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে থাম্বআপ দিয়ে ‘হ্যাঁ সূচক’ উত্তর দেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ