শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসরায়েলকে আরও শক্তিশালী বোমা দেবে যুক্তরাষ্ট্র


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর এর মধ্যেই ইসরায়েলকে ৩২০ মিলিয়ন ডলারের নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এমন শক্তিশালী বোমা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মূলত ইসরায়েলে এমন বোমা স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে জানেন এমন একটি সূত্র সোমবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

টানা এক মাস ধরে চালানো ইসরায়েল-হামাস সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। যুক্তরাষ্ট্র যদি সত্যিই এই শক্তিশালী বোমা ইসরায়েলে সরবরাহ করে তবে আরও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হবে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমা স্থানান্তরের পরিকল্পনা করছে বলে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মার্কিন কংগ্রেসকে জানিয়েছে।

রয়টার্স বলছে, এ বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রভাবশালী এই সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলে স্পাইস ফ্যামিলি গ্লাইডিং বোম্ব অ্যাসেম্বলির পরিকল্পিত স্থানান্তরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি গত ৩১ অক্টোবর কংগ্রেসীয় নেতাদের কাছে পাঠিয়েছে বাইডেন প্রশাসন।

মূলত স্পাইস ফ্যামিলি গ্লাইডিং বোম্ব অ্যাসেম্বলি হচ্ছে যুদ্ধবিমানের মাধ্যমে নিক্ষেপযোগ্য এক ধরনের নির্ভুল নির্দেশিত বোমা।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল ইউএসএ তার ইসরায়েলি মূল কোম্পানি রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের কাছে এসব বোমা হস্তান্তর করবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ