গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক ও মারাত্মক সামরিক অভিযান এবং এর প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কারণে দেশটির বিরুদ্ধে আরব বিশ্বের ক্ষোভ বাড়ছে বলে বাইডেন প্রশাসনকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন কূটনীকিতরা। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে এক কূটনীতিক তারবার্তা পেয়েছে সিএনএন। বার্তায় বলা ছিল, ইসরায়েলের ধ্বংসযজ্ঞকে সমর্থন করার জন্য আরব বিশ্বের এক প্রজন্মের কাছে সমর্থন হারাচ্ছে যুক্তরাষ্ট্র। এই বার্তায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভের কারণে মার্কিন কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।
বুধবার ওমানের মার্কিন দূতাবাস থেকে প্রাপ্ত অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত কূটনীতিক তার বার্তার কথাপকথনের বরাত দিয়ে বলা হয়েছে, ‘আমরা যুদ্ধক্ষেত্রে বাজেভাবে হেরে যাচ্ছি।’ সতর্ক বার্তায় বলা হয়েছে, ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জোরা
