সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসরায়েলকে সহায়তাকারী মার্কিন সামরিক বিমান ভূমধ্যসাগরে বিধ্বস্ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত এই বিমানটি পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল। একপর্যায়ে গভীর রাতে দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে যায় বিমানটি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। রোববার (১২ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে শনিবার জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউএস ইউরোপিয়ান কমান্ড বা ইউএসইউকম।

তারা বলেছে, পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী এই বিমানটি শুক্রবার গভীর রাতে ‘দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে’ যায়।

ইউএসইউকম আরও বলেছে, ‘ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা এই ঘটনায় যুক্ত সেনাদের সম্পর্কে আরও বিশদ কোনও তথ্য প্রকাশ করব না।’

ইউএসইউকম বলেছে, বিমান দুর্ঘটনার ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তবে এই ঘটনার

পেছনে ‘শত্রুতামূলক কার্যকলাপের কোনও ইঙ্গিত নেই’।

উল্লেখ্য, টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ