শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজার অন্যতম স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ বলছে, তাদের সশস্ত্র শাখা গাজায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে।

ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেড জানিয়েছে, আমরা একটি ইহুদিবাদী (ইসরায়েলি) স্কাইলার্ক ড্রোন ভূপাতিত করেছি এবং এর নিয়ন্ত্রণ নিয়েছি।

গত ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। যুদ্ধের আজ ৪০ তম দিন। এদিন ফিলিস্তিনের উত্তর গাজার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের এই অভিযান। হাসপাতালটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা লুকিয়ে আছেন এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করছেন বলে আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিল ইসরায়েল।


এদিকে খাদের জানুন নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে ফোনে বলেছেন, আল-শিফা হাসপাতালে ছয়টি ট্যাংকসহ শতাধিক সেনা ঢুকেছেন। তাদের কারও কারও মুখে মুখোশ দেখা গেছে। তাদের কেউ কেউ আরবিতে বলছিলেন, ‘কেউ নড়বেন না, জায়গা থেকে সরবেন না।’

গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর সরাসরি অভিযানকে কেন্দ্র করে সেখানে হাজারো রোগী ও বেসামরিক নাগরিক অবরুদ্ধ হয়ে পড়েছেন। অবরুদ্ধ মানুষদের সংখ্যা ঠিক কত, তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আল-শিফা হাসপাতালে প্রায় ৭০০ রোগী, ৪০০ হাসপাতাল কর্মী ও ৩ হাজার বেসামরিক নাগরিক আছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অন্তত ২ হাজার ৩০০ মানুষ হাসপাতালের ভেতরে আটকা পড়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ