শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যুদ্ধের পর গাজার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে যা বললেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধের পর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য গাজার নিরাপত্তা ব্যবস্থাপনায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে বাইডেন লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাসহ এই সংকটের পরপরই গাজার জনগণকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’

যদিও বাইডেন গাজা উপত্যকা শাসনের জন্য একটি ‘পুনরুজ্জীবিত’ ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কল্পনা করেছেন। ওয়াশিংটন স্বীকার করেছে যে পিএ বর্তমানে এটি করার মতো অবস্থায় নেই এবং অন্তর্বর্তীকালীন সময়ে গাজার নিরাপত্তা পরিচালনায় সহায়তা করার জন্য আরব মিত্রদের একত্রিত করার চেষ্টা করছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল অনির্দিষ্ট সময়ের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব বজায় রাখবে এবং এটি ‘আন্তর্জাতিক বাহিনীর’ কাছে হস্তান্তর করবে না। তিনি গাজায় পিএ’র প্রত্যাবর্তনও প্রত্যাখ্যান করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ