শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মুসলিম রাষ্ট্রগুলোকে ‘অন্তত সীমিত সময়ের জন্য ইসরায়েলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার’ আবান জানিয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম রোববার এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে সৌদি আরবের রাজধানীতে অর্গানাইজেশন ফর ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং আরব লীগের সদস্যদের মধ্যে যৌথ শীর্ষ সম্মেলনের সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেছিলেন। তবে তার এই প্রস্তাবে কোনো দেশই রাজী হয়নি।

খামেনি বলেছেন, ‘কিছু ইসলামি সরকার সম্মেলনে ইসরায়েলি অপরাধের নিন্দা করেছে আবার কিছু করেনি। এটা অগ্রহণযোগ্য। ইসলামি সরকারের প্রধান কাজ হওয়া উচিত ইসরায়েলকে জ্বালানি ও পণ্য থেকে বিচ্ছিন্ন করা।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘ইসলামি সরকারগুলোর উচিত অন্তত সীমিত সময়ের জন্য ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ