সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বকাপের ফাইনালে মাঠে ঢুকে পড়া সেই ফিলিস্তিনি সমর্থক কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচটিতে অনাকাঙ্ক্ষিতভাবেই মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। গায়ের টি-শার্টে ফিলিস্তিনে হামলা থামানোর আহ্বান আর মুখে ছিল দেশটির পতাকার আদলে মাস্ক। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিক পরিচয় দেয়া সেই তরুণ এখন কোথায়?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় তাকে আদালতে তোলা হয়েছিল। পরে গুজরাটের গান্ধীনগর আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন । একইসঙ্গে জানানো হয়েছে, ওই যুবককে আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। বলা হয়েছে, পরবর্তী তদন্তেও যেন তিনি সহযোগিতা করেন।

জানা গেছে, ওই ব্যক্তির নাম ওয়েন জনসন। বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। আচমকা মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ে ছিল সাদা টি-শার্ট। সে টি-শার্টে লেখা ছিল– ‘বোমা ফেলা বন্ধ করো, ফিলিস্তিন মুক্ত করো।’