সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এরপর ২৮ অক্টোবর থেকে স্থল হামলাও শুরু করে ইসরায়েলি বাহিনী। ভয়াবহ বোমা হামলায় ৪৮ দিনে গাজায় ১৪ হাজার আট শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। আহত হয় আরও ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি। অবশেষে গত ২৪ নভেম্বর থেকে চার দিনের যুদ্ধবিরতি সম্মত হয় দুই পক্ষ। বর্তমানে সেই যুদ্ধবিরতি চলছে।

এদিকে, বিগত দেড় মাসে গাজা লক্ষ্য করে ইসরায়েল সেনাবাহিনী ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে বলে জানিয়েছে উপত্যকাটির সরকারি গণমাধ্যম। রবিবার জানানো হয়, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় আইডিএফের এ পরিমাণ বিস্ফোরক নিক্ষেপের স্পষ্ট লক্ষ্য হলো অঞ্চলটি বসবাসের অযোগ্য করে তোলা।

যুদ্ধবিরতির তৃতীয় দিনে গাজার মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন।
মারুফ বলেন, “ইসরায়েলি দখলদার বাহিনী উপত্যকায় ৪০ টন বিস্ফোরক ফেলেছে। দখলদারদের নৃশংসতা ক্যামেরার মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর বিষয়টি উন্মোচিত হয়েছে।”