শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সৌদি আরবের যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার একটি প্রশিক্ষণ মিশনের সময় তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব সেনা নিহত হয়েছে। তবে বিমানটিতে ঠিক কতজন সেনা ছিল তা জানা যায়নি। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, দাহরানের কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।

এর আগে গত জুলাইয়ে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়।
গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়। সূত্র: আল আরাবিয়া

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ