শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সাধারণ ফিলিস্তিনিদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আটক ফিলিস্তিনিদের মাটিতে হাঁটু গেড়ে বসে রাখতে বাধ্য করা হয়েছে

ফিলিস্তিনের দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র অভিযান চলছে। সেখানে আটক ফিলিস্তিনিদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, যেখানে বেশ কয়েকজন ফিলিস্তিনি পুরুষকে আটক করা হয়েছে। তাদের অন্তর্বাস খুলে মাটিতে হাঁটু গেড়ে বসে রাখতে বাধ্য করা হয়েছে। পাশেই তাদের পাহারা দিচ্ছে ইসরায়েলি সৈন্যরা। 

অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, আটকদের সামরিক ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। খবর-বিবিসি

সামরিক অভিযানের বিষয়ে ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, সন্দেহভাজন হিসেবে শতশত ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। অনেকেই আত্মসমর্পণ করেছেন। তবে আটককৃতদের মধ্যে সুপরিচিত একজন ফিলিস্তিনি সাংবাদিককে দেখা গেছে।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ