মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

নিরাপত্তা পরিষদে পাসকৃত প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল শুক্রবার পাস হয়েছে ‘গাজা প্রস্তাব’। এ প্রস্তাবের মাধ্যমে মূলত গাজায় অধিকহারে ত্রাণ সহায়তা সরবরাহ করার বিষয়টি বলা হয়েছে।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ এটির পক্ষে ভোট দিয়েছে। ভোট প্রদান থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

এ প্রস্তাবটি এক সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদে তুলেছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবটির প্রাথমিক খসড়ায় গাজায় ‘অনতিবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা’ পাঠানোর বিষয়টি বলা হয়েছিল। কিন্তু এক সপ্তাহ দেরি করিয়ে প্রস্তাবটি থেকে যুদ্ধবিরতির পুরো বিষয়টি মুছে দিতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র।

এই প্রস্তাবের যুদ্ধবিরতির কথা না বলায় গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলতেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও পাসকৃত এ প্রস্তাব নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে।

আজ শনিবার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক ‍বিবৃতিতে হামাস বলেছে, ‘গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির যে কথা বলা হচ্ছে; সেটি সাধারণ মানুষের প্রয়োজনীয়তা মেটাতে পর্যাপ্ত নয়।’

‘গত পাঁচদিন ধরে, যুক্তরাষ্ট্রের প্রশাসন এই প্রস্তাবটির অস্তিত্ব (যুদ্ধবিরতি) খালি ও এমন দুর্বল আকারে প্রকাশ করতে কঠোর পরিশ্রম করেছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায় ইচ্ছার বিরুদ্ধে গেছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদ আমাদের অসহায় সাধারণ মানুষকে ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচাতে যে চেষ্টা চালাচ্ছে, সেটির বিরুদ্ধে গেছে।’

সূত্র: আলজাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ