মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ফের ইসরাইলে বৃষ্টি মত রকেট নিক্ষেপ করে সক্ষমতার জানান দিল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিব ও এর আশপাশের এলাকাগুলোতে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা।

সোমবার রাতে যুদ্ধের ৯৪তম দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে হামাসের সামরিক বাহিনী আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধের ৯৪তম দিনে গাজা থেকে রকেট বৃষ্টি শুরু হলে তেল আবিব ও এর দক্ষিণের বিভিন্ন শহরে একযোগে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বেজে ওঠে। ফলে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা আশ্রয় কেন্দ্রগুলোতে পালাতে থাকে। তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েল সরকার এ হামলার ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি।
ইসরায়েল যখন গাজা উপত্যকার স্থল অভিযানে ব্যাপক সাফল্য পাওয়ার দাবি করছে তখন যুদ্ধ শুরুর তিনমাসের বেশি সময় পর তেল আবিবে রকেট পাঠানোর ঘটনায় হামাসের ব্যাপক সক্ষমতা ফুটে উঠেছে।

এর আগে ইংরেজি নববর্ষের প্রথম দিন কাসাম ব্রিগেড তেল আবিব ও এর শহরতলীগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে। ওই হামলায় বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস এবং এক ডজনের বেশি দখলদার সেনা নিহত হয়। ওই হামলার পর আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছিলেন, ফিলিস্তিনি যোদ্ধারা গাজা উপত্যকার আকাশে একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার লক্ষ্য করেও গুলি চালিয়েছে। সূত্র: দ্য প্যালেস্টাইন ক্রনিকল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ