মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইয়েমেনে হামলার বিষয়ে ১০ দেশের যৌথ বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী ও ইসরায়েলি মালিকানার জাহাজে গত দুই মাস ধরে হামলা চালানোর জবাবে এই পদক্ষেপ নিল দুই পশ্চিমা পরাশক্তি।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় হুথিদের অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টারসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় ব্যবহার করা হয়েছে টমাহোক ক্রুজ ক্ষেপণাস্ত্র। যেগুলো জাহাজ থেকে ছোড়া হচ্ছে। এছাড়া যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।
এই হামলার বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে লোহিত সাগরে উত্তেজনার প্রেক্ষাপটে গঠিত মার্কিন নেতৃত্বাধীন জোটভুক্ত ১০ দেশ। এগুলো হল- অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের “ব্যাপক ঐকমত্যের” কথা উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে গত মাসে জাতিসংঘের নিà