মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ইয়ে’মেনে হা’মলার প্রতিক্রিয়ায়  যু’ক্তরাষ্ট্র-যু’ক্তরাজ্যকে হু’শি’য়ারি সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইয়েমেনে হামলার প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে সংঘাত এড়িয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মুসলিম প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব। 

বৃহস্পতিবার দেশ দুটির সম্মিলিত বিমান হামলার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে  এ আহ্বান জানানো হয়।

শুক্রবার (১২ জানুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুথিদের সঙ্গে শান্তি আলোচনায় নিযুক্ত রয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘গভীর উদ্বেগের সঙ্গে’ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, ‘লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। কেননা, এই সমুদ্রপথে নৌচলাচলের স্বাধীনতা একটি আন্তর্জাতিক দাবি।’

পশ্চিমা-সমর্থিত এবং সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে প্রায় এক দশকের যুদ্ধের পর ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ এখন হুথিদের হাতে। এই প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শক্তিশালী সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছে।

হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে আক্রমণ করছে। তাদের দাবি, এসব জাহাজ ইসরায়েল সংশ্লিষ্ট বা ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছে।

হুথিদের প্রধান আলোচক মোহাম্মদ আবদুলসালাম বৃহস্পতিবার বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে গোষ্ঠীটির হামলা সৌদি আরবের সঙ্গে শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলেব না।

/এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ