মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

অতীতে যে কারণে হামাসকে অর্থায়ন করেছিল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অতীতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে অর্থায়ন করেছে ইসরায়েল, এ তথ্য জানালেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

তিনি বলেছেন, “গাজা উপত্যকায় ফিলিস্তিনি অথরিটিকে (পিএ) দুর্বল করে দিতে এবং ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরাতে এক সময় হামাসকে ইসরায়েল অর্থায়ন করেছে।”

শুক্রবার স্পেনের ভায়াদোলিদ বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে এমন বিস্ফোরক মন্তব্য করেন বোরেল। 
তিনি বলেন, “হ্যাঁ, ফাতাহ’র নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটিকে দুর্বল করতে হামাসকে অর্থায়ন করেছিল ইসরায়েল সরকার।”

তবে কবে কোন সময় ইসরায়েল হামাসকে অর্থ সহায়তা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ইইউ’র এ কর্মকর্তা।

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়েও কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের এ প্রভাবশালী কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র গঠন। তিনি বলেছেন, “আমরা বিশ্বাস করি শুধুমাত্র দ্বি-রাষ্ট্র সমাধানই শান্তি আনবে। যদি এ ব্যাপারে ইসরায়েল নেতিবাচক থাকে তবুও এটিই সমাধান।”

দ্বি-রাষ্ট্র সমাধান আসলে কী?

দ্বি-রাষ্ট্র সমাধান হল— ফিলিস্তিন ও ইসরায়েল নামে আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র পাশাপাশি থাকবে। আর এই রাষ্ট্র গঠিত হবে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী। কিন্তু এটি হলে অবৈধভাবে দখল করা অনেক অঞ্চল ইসরায়েলকে ছেড়ে দিতে হবে। সে কারণে ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানে আগ্রহী নয়। সূত্র: রয়টার্স, ইউরোনিউজ, আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ