বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এশিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসবে পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির তাইসার শহরে বসবে এশিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট।

পাক সংবাদমাধ্যম জাসারাত শুক্রবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ অথবা ১৭ জুন পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে করাচির তাইসার শহরের হাটে পশু আনা ও বেঁচাকেনা শুরু হতে পারে ১০ মে থেকে। হাটটির আয়োজকরা এ তথ্য জানিয়েছেন। অর্থাৎ ঈদের এক মাসেরও বেশি সময় আগে কোরবানির পশুর সমাগম শুরু হবে সেখানে।

সংবাদমাধ্যম জাসারাত জানিয়েছে, গত বছরের মতো এবারও এই হাটটি অর্থনীতির অন্যতম মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। কারণ হাটটিতে পশু বেঁচাকেনার জন্য হাজার হাজার মানুষ সমবেত হবেন। সেখানে কয়েক বিলিয়ন রুপির লেনদেন হবে।

এছাড়া হাটটিকে ঘিরে অস্থায়ী রেস্তোরাঁ, চা ও ফাস্টফুডের দোকান গড়ে উঠবে। এগুলোও অর্থনীতিতে ভূমিকা রাখবে।

হাটটি উত্তর বাইপাসের তাইসার শহরের ১ হাজার একর জায়গাজুড়ে স্থাপিত হবে। গতবারের ন্যায় এবারও সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। নিরাপত্তা নিশ্চিতে সেখানে উপস্থিত থাকবেন আধাসামরিক বাহিনী রেঞ্জার্স এবং পুলিশের সদস্যরা।

গাড়ি নিয়ে এসে যেন ক্রেতারা পশু ক্রয় করতে পারেন সেজন্য সেখানে পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা রাখা হবে বলে জানিয়েছে হাটটির আয়োজকরা। এছাড়া অর্থ লেনদেন নির্বিঘ্ন করতে সেখানে এটিএম স্থাপন করা হবে।

যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সেখানে চিকিৎসা সহকারী ও অ্যাম্বুলেন্স রাখা হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, পশু বিক্রেতাদের প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে পানি সরবরাহ করা হবে।

সূত্র: জাসারাত

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ