বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রধান হাফিজ নাঈমুর রহমানের সঙ্গে লাহোরের মাঞ্জুরায় সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের (জেই ইউ আই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। এ সময় তিনি পাকিস্তান জামায়াতের নেতা প্রফেসর খুরশিদ আহমদের মৃত্যুতে সমবেদনা জানান।

এ সময় মাওলানা ফজলুর রহমান জানান, জামায়াতে ইসলামীসহ তেহরিক-ই-ইনসাফ, পিপলস পার্টি ও নওয়াজ লিগের সঙ্গে তাদের মতবিরোধ আছে, তবে শত্রুতা নেই। 

এক যৌথ সংবাদ সম্মেলনে মাওলানা বলেন, কেউ যদি আগের সময়ে ব্রিটিশ বা আমেরিকার এজেন্ট হয়ে থাকে, আমরা সেটা বলেছি। তবে এখন পিটিআই-এর সঙ্গে এমন পর্যায়ে যেতে চাই, যেখানে আলোচনা সম্ভব হয়।

তিনি জানান, ‘ইত্তেহাদে উম্মত’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হচ্ছে। তিনি প্রশ্ন করেন, গাজা নিয়ে সরকার কেন দায়িত্ব পালন করছà