সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ইয়ারোস্লাভল অঞ্চলের কুব্রিনস্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইয়ারোস্লাভল অঞ্চলটি মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

তাস আরও জানিয়েছে, দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আতশবাজি কারখানায় আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। আগুন নেভানোর কাজে শতাধিক জরুরি সেবাকর্মী অংশ নিয়েছিলেন। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তদন্তকারীরা ঝুঁকিপূর্ণ উৎপাদন কেন্দ্রে কর্মক্ষেত্রের নিরাপত্তা বিধি লঙ্ঘনের সন্দেহে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

রুশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ম্যাক্স'-এ জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে, আগুন পুরোপুরি নেভানো হয়েছে এবং কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি স্থাপনা থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ছে।

রাশিয়ায় প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। দেশটির কর্মকর্তারা অনেক সময় এসব দুর্ঘটনার জন্য নিরাপত্তাব্যবস্থার ঘাটতিকে দায়ী করেন।

ইয়ারোস্লাভল অঞ্চলের প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, শিল্পকারখানার নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ