বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতার সবটুকু কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, বাংলাদেশের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত। এ জন্য প্রধানমন্ত্রীকে শুধু প্রয়োজন অনুযায়ী তাকে আহ্বান জানাতে হবে।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন এরদোয়ান।

রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়টি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি বাংলাদেশের মানুষের নেতা। এর বাইরে আপনি আমার মূল্যবান ভাই। আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করব। আপনি শুধু আমাকে আহ্বান জানাবেন কোথায় কী করতে হবে।’

হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এর সংখ্যা তিন থেকে চারটি কিংবা কিছু বেশি হতে পারে। বহুপক্ষীয় সম্মেলনে আয়োজক দেশের প্রেসিডেন্টের এ ধরনের বৈঠক খুব বেশি হয় না। সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় রয়েছে। এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতেও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়ন ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ