বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। অথচ আমাদের জীবনে ইস্তিগফারের চর্চা কতটুকু? গুনাহ থেকে ফিরে আসা, নিজের ভুল উপলব্ধি করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার গুরুত্ব তুলে ধরে জুমার খুতবায় এসব কথা বলেছেন মসজিদে নববির ইমাম ও খতিব শাইখ সালেহ আল-বুদাইর।

গত ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি, শুক্রবার (২২ নভেম্বর ২০২৬) মসজিদে নববি, মদিনা মুনাওয়ারায় দেওয়া খুতবায় তিনি ইস্তিগফার ও তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

খুতবায় শাইখ সালেহ আল-বুদাইর বলেন, হেদায়াতপ্রাপ্ত মানুষের অন্যতম পরিচয় হলো, সে দ্রুত নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয় এবং আল্লাহর দিকে ফিরে আসে। নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

তিনি বলেন, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিক ও জীবনে বরকত দান করেন। এটি অন্তরে প্রশান্তি এনে দেয় এবং মানুষকে আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায়।

খতিব আরও বলেন, শুধু মুখে ক্ষমা প্রার্থনা করলেই প্রকৃত তাওবা হয় না। কেউ মুখে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, অথচ অন্তরে গুনাহের প্রতি আকাঙ্ক্ষা লালন করবে—এটি সত্যিকার তাওবার পরিচয় নয়। বরং তাওবার জন্য গুনাহ ছেড়ে দেওয়া, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং পুনরায় সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প থাকা জরুরি।

খুতবায় তিনি মুসলমানদের বেশি বেশি ইস্তিগফার করার, নিজেদের ভুল-ত্রুটি পর্যালোচনা করার এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসার আহ্বান জানান। সূত্র: দ্য গেট টু হারামাইন

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ