চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবাহ দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। আগামী ৯ জিলহজ ( ১৬ জুন) আরাফাতের ময়দানে হজের খুতবাহ দেবেন তিনি।
সম্প্রতি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন।
অসাধারণ কুরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় শায়খ মাহের আল মুয়াইকিলি। ১৪২৮ হিজরিতে পবিত্র মসজিদুল হারামের আনুষ্ঠানিক ইমাম ও খতিব হিসেবে যুক্ত হন তিনি।
ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের সাত জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওরায় জন্মগ্রহণ করেন। হিফজ সম্পন্ন করার পর মদিনার টিসার্স কলেজে ভর্তি হন এবং সেখান থেকে একজন গণিতের শিক্ষক হিসেবে à¦