সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

ভারতীয় কিশোর হাফেজ জায়েদ সাদিকের কৃতিত্বে হতবাক সবাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের মহারাষ্ট্রের নাশিক শহরের ১৫ বছর বয়সী হাফেজ সাইয়্যেদ জায়েদ সাদিক জাতীয় পর্যায়ের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে শহরের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯.৯২৭ পারসেন্টাইল, যা শিক্ষাজগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তার কৃতিত্বে সবাই হতবাক হয়েছেন।

অশোক কলেজ নাশিকের এই শিক্ষার্থী একদিকে যেমন একাডেমিক পড়াশোনায় কৃতিত্ব দেখিয়েছেন, অন্যদিকে ধর্মীয় শিক্ষায়ও নজির গড়েছেন। মাত্র ১৫ বছর বয়সেই তিনি পুরো পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন। মাদরাসায় প্রাথমিক শিক্ষা শেষে নবম শ্রেণিতে বাড়িতে থেকেই একজন শিক্ষকের তত্ত্বাবধানে ও মায়ের সহায়তায় তিনি হিফজ শেষ করেন।

জায়েদের একাডেমিক পারফরম্যান্সও সমানভাবে উজ্জ্বল। দশম শ্রেণিতে ৯৫ শতাংশ নম্বর অর্জনের পর তিনি JEE Main-এর দুই সেশনেই ৯৯-এর বেশি পারসেন্টাইল পান। তার পরিবারের ভাষ্য অনুযায়ী, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং বাবা-মায়ের সহযোগিতাই তার এই সাফল্যের মূল চাà