বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামি সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ও প্রধান বিচারপতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ আহমদ হুসেইন এবং দেশটির প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাশ আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন।

সোমবার (৪ মে) পাঁচ দিনের সরকারি সফরে তারা ইসলামাবাদে পৌঁছান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ সফরের মূল উদ্দেশ্য হলো ‘৬ষ্ঠ আন্তর্জাতিক পয়গাম-ই-ইসলাম সম্মেলনে’ অংশগ্রহণ, যা আগামী ৬ মে জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

এই আন্তর্জাতিক সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ আলেম, ধর্মীয় চিন্তাবিদ ও ইসলামি নেতারা অংশ নেবেন। সম্মেলনের মূল লক্ষ্য মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, সহনশীলতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করা।

সফরকালে প্যালেস্টাইনের এই দুই শীর্ষ ধর্মীয় ও বিচার বিভাগীয় নেতা পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, মুসলিম বিশ্বের পরিস্থিতি এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

আয়োজকদের মতে, এই সম্মেলন মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন ও সংহতির বার্তাও তুলে ধরা হবে। সূত্র: আরব নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ