মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ২০২৫ সালে এক হাজার ৬৭৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেশটির ইসলামি প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে।
এ তথ্য জানিয়েছেন দাতো সালেহুদ্দিন সাইদিন। তিনি মজলিস আগামা ইসলাম সেলাঙ্গর (এমএআইএস)-এর চেয়ারম্যান। সংস্থাটি সেলাঙ্গর রাজ্যের ইসলামি বিষয়াবলি তদারকি ও মুসলিম সমাজের উন্নয়নে কাজ করে থাকে।
তিনি জানান, ইসলাম গ্রহণকারীদের মধ্যে ৭৭২ জন বিভিন্ন মসজিদভিত্তিক প্রতিষ্ঠান ও ইসলামি বেসরকারি সংস্থার অধীনে পরিচালিত কনভারশন ম্যানেজমেন্ট সেন্টারস-এর মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। অন্যরা এমএআইএসের প্রধান কার্যালয় এবং জেলা পর্যায়ের ইসলামি ধর্মীয় দপ্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের নিবন্ধন সম্পন্ন করেন।
সংশ্লিষ্টদের মতে, সেলাঙ্à¦
