সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

লাভ জিহাদ: শিক্ষিত মুসলিমদের টার্গেট করার অভিযোগ ওয়াইসির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের মহারাষ্ট্রের নাসিকে টিসিএস (TCS) অফিসকে ঘিরে আলোচিত তথাকথিত ‘লাভ জিহাদ’ মামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন। তিনি অভিযোগ করেছেন, এই মামলাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে শিক্ষিত মুসলিম তরুণ-তরুণীদের হয়রানি করা হচ্ছে এবং মিডিয়ায় একপাক্ষিক প্রচারণা চালানো হচ্ছে।

রোববার (১০ মে) চত্রপতি সম্ভাজীনগরে এক সংবাদ সম্মেলনে ওয়াইসি বলেন, আদালতের রায়ের আগেই অভিযুক্তদের বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। তাঁর দাবি, মামলাটি শেষ পর্যন্ত আইনি পরীক্ষায় টিকবে না এবং আদালতই প্রকৃত সত্য নির্ধারণ করবে।

তিনি বলেন, কেবল অভিযোগ উঠলেই কেউ অপরাধী হয়ে যায় না। অভিযোগ প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর। একই সঙ্গে তিনি অতীতের মালেগাঁও বিস্ফোরণ ও মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলার প্রসঙ্গ টেনে বলেন, বহু মানুষ বছরের পর বছর ভোগান্তির শিকার হওয়ার পর আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন।

ওয়াইসি আরও দাবি করেন, মামলার অন্যতম অভিযুক্ত নিদা খান টিসিএসের এইচআর বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন না এবং অভিযোগ দায়েরের আগেই তাঁকে অন্যত্র বদলি করা হয়েছিল। পুলিশের অভিযানে বোরকা, হিজাব ও ধর্মীয় বই উদ্ধারের বিষয়টিও তিনি প্রশ্নবিদ্ধ করেন। তাঁর ভাষায়, প্রতিটি মুসলিম পরিবারের ঘরেই কোরআন, ধর্মীয় বই বা বোরকা থাকতে পারে। এগুলোকে অপরাধের প্রমাণ হিসেবে দেখানো অযৌক্তিক।

এদিকে মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোটের নেতারা মামলাটিকে ‘লাভ জিহাদ ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে এআইএমআইএম–এর সম্ভাব্য সম্পৃক্ততা তদন্তের দাবি জানিয়েছেন। বিজেপি ও শিবসেনার কয়েকজন নেতা বিশেষ তদন্ত টিম (SIT) গঠনেরও আহ্বান জানিয়েছেন।

সূত্র: মুসলিম মিরর

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ