শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও মহানুভবতার এক অতুলনীয় দৃষ্টান্ত বিশ্ব ইজতেমা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী

তুরাগ নদের তীরে দুই বর্গকিলোমিটার শামিয়ানার নিচে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশ্ব ইজতেমা। ইসলামের মর্মবাণী প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে বিশ্ব ইজতেমা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দূরদর্শিতা দিয়ে বুঝেছিলেন তাবলিগ জামাতের কার্যক্রম একদিন বিশ্বব্যাপী বিস্তৃত হবে। বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য বিশাল পরিসরে জায়গা প্রয়োজন হবে। সেজন্য তিনি টঙ্গীতে এই বিশাল জায়গা বরাদ্দ করেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা সুন্দরভাবে নিরাপদে এবং নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে সবসময়ই আন্তরিক। তিনি সরকারের প্রতিটি দফতর বা সংস্থার মাধ্যমে মুসল্লিদের সেবা প্রদানের সব সুবিধা নিশ্চিত করার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সংস্থা সার্বক্ষণিকভাবে নিয়োজিত থেকে মুসল্লিদের নিরাপত্তা বিধানে সক্রিয় থাকারও নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যেই আমরা সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। বিদেশি মেহমানসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

বিশ্ব ইজতেমা বিশ্বের নানা প্রান্তের মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্যের এক অপূর্ব মিলনক্ষেত্র, যা ইসলামি সমাজ, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও মহানুভবতার এক অতুলনীয় দৃষ্টান্ত। আমি জোর আশাবাদী ইজতেমার মতো মহান ধর্মীয় সমাবেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। দেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

বিশ্ব ইজতেমা উপলক্ষে মহান আল্লাহর দরবারে দেশবাসী ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বিশ্ব ইজতেমা উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ