শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সীমান্তে আমাদের বিজিবির ফোর্স বাড়িয়েছি। আমাদের কোস্ট গার্ড, পুলিশ ও নৌবাহিনী সজাগ রয়েছে। মিয়ানমার থেকে কেউ বাংলাদেশ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু আরাকান আর্মি নয় গোটা মিয়ানমারে বিভিন্ন গ্রুপ যুদ্ধে লিপ্ত রয়েছে। আরাকান আর্মির গোলাগুলির শব্দ আসছে, সেটা সত্য। ওখানকার সরকারি বাহিনী বিজিপি এবং সরকারি অন্যান্য লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে এসেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির একটি কথা ছিল, ফ্রেন্ডশিপ উইথ অল, ম্যালাইজ উইথ নান; আমরা এই নীতি অবলম্বন করছি।

তারা যতই গোলাগুলি করুক, তাদের প্রতিবাদ করছি, আমরা তাদের এখানে ঢুকতে দিচ্ছি না। পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র বিজিবি উদ্ধার করেছে। এগুলো হয়তো আরাকান আর্মি হয়তো কোনো মোটিভ থাকতে পারে। তাদের সবাইকে বিজিবি আটক করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ