শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

জিআই পণ্যের তালিকা চাইলেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতীয়-আন্তর্জাতিক ভৌগোলিক নির্দেশকের (জিআই পণ্য) তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৯ মার্চের মধ্যে এ তালিকা প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খুরশীদ আলম সরকার ও সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে জিআই পণ্যের তালিকা তৈরি ও সংরক্ষণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

রিটকারী আইনজীবী সারওয়াত সিরাজ শুক্লা বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও সুন্দবনের মধুসহ যেসব বাংলাদেশি জিআই পণ্য ভারত নিবন্ধন করেছে, তার বিরুদ্ধে ৪ এপ্রিল পর্যন্ত আপিলের সুযোগ আছে।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে নিবন্ধিত হওয়ার ঘটনায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদের প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ