শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তেলের নতুন এ দাম আগামী ১ মার্চ কার্যকর হবে।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের জানান, দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাক্সফোর্সের সভায় সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি বিশ্ববাজারেও কমেছে সয়াবিন তেলের দাম। গত বৃহস্পতিবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম আরেক দফা হ্রাস পেয়েছে। এতে পণ্যটির দাম গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদন বলছে, বিশ্ববাজারে সয়াবিনের সরবরাহ বেড়েছে। এছাড়া প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মান শক্তিশালী হয়েছে। ফলে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দরপতন ঘটেছে। এসবের ফলে সিবিওটিতে সয়াবিনের চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১১ ডলার ৬৯৮ সেন্টে। ২০২০ সালের ডিসেম্বরের পর যা সবচেয়ে কম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ