বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের বর্তমান অবস্থায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির উন্নতি হবে।

শনিবার (৯ আগস্ট) রংপুরে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “যখন একটি দেশে রাষ্ট্র ও সরকার দল এক হয়ে যায়, তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। বর্তমানে নির্বাচন সিস্টেমের প্রতি মানুষের আস্থা কমে গেছে, তাই জনগণকে ভোটপ্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও জানান, “এআই প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা মোকাবেলায় সংশ্লিষ্টরা কাজ করছেন।”

নিরপেক্ষতার বিষয়ে সিইসি বলেন, “নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না, বরং ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ভোট দেয়া যেমন একটি নাগরিক দায়িত্ব, তেমনি এটি একটি ঈমানী দায়িত্বও বটে।”

তিনি শেষ করে বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ