সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ

সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরিয়ে আনা ওমরাহযাত্রী হেদায়েতুল ইসলাম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দেশে ফেরার পর এক মাসেরও বেশি সময় ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ নিজ জেলা ফেনীতে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সোমবার রাত ৯টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিইউতে দায়িত্বরত চিকিৎসক ডা. আশরাফ হেদায়েতুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি জীবনযুদ্ধে পরাজিত হন।

জানা যায়, ফেনীর বাসিন্দা হেদায়েতুল ইসলাম ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সময় কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতার কারণে তিনি দেশে ফিরতে না পারায় দীর্ঘদিন বিদেশেই কষ্টকর জীবনযাপন করেন।

পরবর্তীতে বিষয়টি অবগত হওয়ার পর সরকারের উদ্যোগে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করে তাকে চলতি বছরের ১৩ মে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফিরিয়ে এনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা অব্যাহত রাখা হয়।

এ সময় তার চিকিৎসা ব্যয় নির্বাহসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে পারিবারিক সুবিধার কথা বিবেচনা করে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের উদ্যোগও নেওয়া হয়েছিল বলে জানা যায়।

হেদায়েতুল ইসলামের মৃত্যুতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন বিদেশে অসুস্থ অবস্থায় থাকা একজন নাগরিককে দেশে ফিরিয়ে আনা এবং চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সরকারের ভূমিকা মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ