নিজস্ব প্রতিবেদক
বিশ্বমঞ্চে কোরআনের আলোয় আবরও উজ্জ্বল বাংলাদেশের নাম। এবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা (MTHQA) ২০২৬-এ পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী ইহতিশামুল হক হীরা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সিরিয়ার আবদুর রহমান জামাল ইবরাহিম। তৃতীয় হয়েছেন মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান বিন সাজালি।
৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (WTC)-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৩৮টি দেশের মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেন, যার মধ্যে ২৫ জন তিলাওয়াত ও ২৫ জন হিফজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আয়োজক কমিটি বলেন, হাফেজদের এ সাফল্য সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পবিত্র কোরআনের আরও কাছাকাছি যাওয়া, তা মুখস্থ করা এবং এর বাণী অনুধাবন ও জীবনে ধারণ করার ক্ষেত্রে এ অর্জন মানুষকে উৎসাহিত করবে।
আইও/