|| মাওলানা হানজালা বিন যুবায়ের ||
হজ আল্লাহর ঘরের টানে বুকের ভেতর জন্ম নেওয়া এক অদ্ভুত ভালোবাসার নাম। নারী-পুরুষ সবাইকেই এই ভালোবাসার ডাক একদিন বাজিয়ে ওঠে। তবে নারীদের জন্য কিছু নিয়ম-কানুন আলাদা, একটু বাড়তি সতর্কতা, একটু বেশি মমতা। সব নিয়ম মেনে, সব শর্ত পূরণ করে যখন একজন নারী হজের সফরে বের হন, তখন আকাশের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। আর একজন নারী যখন কাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলেন, তখন পুরো আকাশও যেন নীরবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।
নারীর জন্য হজ ফরজ হওয়ার শর্ত
নারীর হজ ফরজ হওয়ার জন্য তার স্বামী বা মাহরাম থাকা আবশ্যক।
মাহরাম বা স্বামী থাকা ছাড়াও হজের সম্পূর্ণ খরচ বহনের সামর্থ্য থাকতে হবে।
মাহরাম বা স্বামী ছাড়া নারীর হজে যাত্রা শরিয়তসম্মত নয়। তবে কেউ মাহরাম ছাড়া হজ করলে হজ আদায় হয়ে যাবে, কিন্তু তিনি গুনাহগার হবেন।
হজের বিশেষ বিধান
নারীরা সেলাই করা কাপড় পরতে পারবেন; পুরুষদের মতো নির্দিষ্ট ইহরাম পোশাক পরার প্রয়োজন নেই।
ইহরামের সময় নারীরা মাথা ঢাকবেন, তবে চেহারা আবৃত করবেন না।
তালবিয়া (লাব্বাইক) পাঠের সময় নারীরা উচ্চস্à
