সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

চামড়া কালেকশন নিয়ে বিকল্প ভাবনা ও কিছু কথা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| আবু নাঈম ফয়জুল্লাহ ||

চামড়া কালেকশন নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। বেশির ভাগ মানুষ এটাকে এখন আত্মসম্মানহীন কাজ মনে করছেন। বাস্তবতাও অনেকটা এমনই। অন্তত চামড়া কালেকশন যে সুখকর কোনো অভিজ্ঞতা নয় এটা সবাই মানবেন। কিন্তু সমস্যা হলো, বিকল্প কী? 

এর উত্তর এককথায় দেওয়া মুশকিল। আসলে সবকিছুর বিকল্প লাগে না। সমাজ সব সময় একই কাঠামো মেনে পরিবর্তন হয় না। সমাজ নানা ঘটনা, অনুঘটনা ও মহাঘটনার কারণে নিজস্ব গতিতে বদলাতে থাকে। সমাজ কখনও আপনার আমার সুবিধা অসুবিধার তোয়াক্কা করে না। তবে আমাকে আপনাকে সমাজের পরিবর্তনকে তোয়াক্কা করতে হয়। সমাজের পরিবর্তনের গতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। না হয় আমরা হারিয়ে যাই।