মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া
জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাজ হলো, বিশ্বের সব দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্ত করা। সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সুপারিশ দেওয়া। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নীতি প্রচার ও রক্ষা করা। বিশেষজ্ঞদের নিয়ে বিভিন্ন special rapporteur ও working group গঠন করা নির্দিষ্ট ইস্যুতে কাজ করার জন্য।
কিন্তু বাস্তবতা হলো— এ প্রতিষ্ঠান নিজে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে অক্ষম। বরং কথার ফুলঝুরি ও সুপারিশ আর রাজনৈতিক চাপের ভান করে চলে। আফগানিস্তান, ডিআর কঙ্গো, সোমালিয়া, দক্ষিণ সুদান, ইউক্রেন, প্যালেস্টাইন, হাইতিসহ কিছু দেশে অফিস খোলার পরও মানুষের দুর্ভোগ কমেনি।