সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

মাহফিলে রাজনৈতিক নেতাদের ‘ওয়াজ’ পরিষ্কার জুলুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুফতি লুৎফুর রহমান ফরায়েজী||

স্থানীয় নেতাকর্মী কিংবা নির্বাচনী প্রার্থী। নিজের প্রচারণায় অনেকেই ওয়াজ মাহফিলগুলোতে আসেন। আমি এটাকে খারাপ চোখে দেখি না। দুয়েক মিনিট কথা বলতে চান, এটাও কিছুটা মানা যায়।

তিনি দাঁড়িয়ে সবার থেকে দোয়া নিলেন, নিজের জন্য দোয়া চাইলেন, ব্যাস মাইক ছেড়ে দিলেন।

কিন্তু নেতা বা প্রার্থী যখন বক্তার চেয়ারে বসে ওয়াজ করতে শুরু করে দেন, সেটা শুধু দৃষ্টিকটু না বরং রীতিমতো চরম বিরক্তিকর।

কিছু কিছু নেতা তো নিজের বিশাল জ্ঞান জাহির করার জন্য বাংলা ভাষায় কোরআন তেলাওয়াত করেন। এরপর ভুলভাল তরজমা ও ব্যাখ্যা করে লম্বা সময় কাটান। সবাইকে আল্লাহকে ভয় করার, নবীর সুন্নত মানার, সেই সাথে নিজের সন্তানকে মাদরাসায় পড়ানোর নসিহত করেন।

দাড়িহীন এসব নেতা বেশির ভাগই টাখনুর নিচে পায়জামা পরে এসে থাকে। পরিষ্কার গুনাহে লিপ্ত অবস্থায় মূল বক্তার সময় নষ্ট করে এমন