|| মুহাম্মদ আরশাদ ||
বিয়ে একটি মহান ইবাদত। যার সূচনা হয়েছে আদি মানব হজরত আদম ও হাওয়া আ.-এর মাধ্যমে এবং তা জান্নাতেও অব্যাহত থাকবে।
শরিয়তের দৃষ্টিতে বিয়ের মধ্যে কোনো জটিলতা, দুঃখ-বেদনা কিংবা বাড়াবাড়ি নেই। নেই কোনো ধরনের গুনাহের আয়োজনও। শরিয়ত মোতাবেক বিয়েতে রয়েছে বরকত আর রহমত; শান্তি আর গভীর ভালোবাসা।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো—বর্তমান সমাজে, সহজে পালনযোগ্য ইবাদতকে বিজাতীয় কালচারের সঙ্গে জড়িয়ে কঠিন থেকে কঠিনতর করে উপস্থাপন করা হচ্ছে, যা আজকাল মারাত্মক ব্যাধির রূপ ধারণ করেছে। যার মধ্যে ‘যৌতুক’ আর ‘কনে-বাড়ির ভোজ’ অন্যতম।
এসব হিন্দু সমাজ কর্তৃক উদ্ভাবিত। যেমন ফাতাওয়ায়ে মাহমুদিয়া-তে উল্লেখ রয়েছে:
হিন্দুদের বিবাহে যৌতুক বাধ্যতামূলক ছিল। আর তা দিতে হতো কনে বিদায়ের সময়। সে সময় পথে চোর-ডাকাতের আক্রমণের আশঙ্কায় যৌতুকের মাল রক্ষণাবেক্ষণের জন্য বরের সাথে অনেক লোক থাকত (কালক্রমে যা কনে-বাড়ির ভোজ রূপে রীতিতে পরিণত হয়)। হিন্দুদের সাথে সহাবস্থানের কারণে ধীরে ধীরে মুসলমানদের মধ্যেও এর অনুপ্রবেশ ঘটে। (ফাতাওয়ায়ে à