সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

আমরা কেন ভারতীয় আলেমমুখী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি লুৎফর রহমান ফরায়েজী

আমরা কেন ভারতীয় আলেমমুখী?—প্রশ্নটি যতটা চটকদার, ততটা কি সত্যনিষ্ঠ? আজকাল কিছু নবীন বুদ্ধিজীবী খুব আত্মতৃপ্তির সঙ্গে প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশে এত আলেম থাকতে ভারতীয় আলেমদের দিকে তাকিয়ে থাকতে হবে কেন? আমাদের দেশে কি যোগ্য আলেম নেই?’ প্রশ্নটি এমনভাবে উপস্থাপন করা হয় যেন এর মধ্যেই উত্তর লুকিয়ে আছে। শ্রোতারাও বাহবা দেন—‘দারুণ প্রশ্ন!’ অথচ প্রশ্নটি যতটা আকর্ষণীয়, তার ভিত্তি ততটাই দুর্বল।

প্রথমেই একটি ঐতিহাসিক সত্য স্মরণ করা দরকার। এ অঞ্চলে ইসলামের বিস্তার হয়েছে ভারতীয় উপমহাদেশের মাধ্যমেই। কওমি শিক্ষার মূলধারাও এসেছে দারুল উলুম দেওবন্দের সূত্রে। যে ইলমি ধারার মাধ্যমে আমরা উপকৃত হয়েছি, সেই ধারার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্পর্ক বজায় রাখা কি অপরাধ? নাকি ইতিহাস ভুলে যাওয়াই এখন বুদ্ধিবৃত্তিকতার নতুন সংজ্ঞা?

আরেকটি কথা স্পষ্ট করে বলা প্রয়োজন—বাংলাদেশ ইসলামি জ্ঞানের ক্ষেত্রে কোনো ভিখারির রাষ্ট্র নয়। তাফসির, হাদিস, ফিকহ, আকিদা, উসুল, ইসলামি অর্থনীতি কিংবা সমসাময়িক নানা বিষয়ে আমাদের দেশে অসংখ্য যোগ্য আলেম রয়েছেন। তাদের ইলম, গবেষণা ও ফতোয়ার ওপর দেশের মানুষ আস্থা রাখেà