শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা পুনর্গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান 

বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা পুনর্গঠিত হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে শহরের হোটেল শেরাটনে মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী ও বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

অধিবেশনে মাওলানা আব্দুল করিমকে সভাপতি, মাওলানা জুবায়ের আহমদকে নির্বাহী সভাপতি এবং মাওলানা ইলিয়াস কাসেমীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মীদের সক্রিয়ভাবে মাঠে কাজ করার বিশেষ নির্দেশনা দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ