বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কোন কারণে মানুষ এনসিপির পেছনে ছুটবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আলী হাসান উসামা ||

হেফাজত যেমন নেতাসর্বস্ব দল, সুনির্দিষ্ট কর্মী নেই। একইভাবে এনসিপিও নেতাসর্বস্ব দল, কার্যত এর কর্মী তেমন নেই। তবে হেফাজত ডাক দিলেই লাখো লোক চলে আসে এবং এই আসতে পারাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। অপরদিকে এনসিপির ডাকে জনসাধারণ তো দূরের কথা, দলের নেতারাই সকলে আসেনি। রাজধানীতেই যদি হয় এই অবস্থা; তাহলে মফস্বলগুলোতে অবস্থা কী হবে আর ভোটের রাজনীতিতেই বা কীভাবে এগোবে?

মসজিদগুলোতে যেমন কমিটির সদস্যরাই ঠিকভাবে নামাজে আসে না, তাদেরও পরিণতি হয়েছে এমনটাই। না হলে নেতাসর্বস্ব এই দলের সব নেতা এলেও উপস্থিতি আরও বেশি হতো। অবশ্য জাশি (জামায়াত-শিবির) লোক সাপ্লাই দিলে তাদের এই লজ্জা পেতে হতো না। কিন্তু অনিবন্ধিত সুনির্দিষ্ট আদর্শহীন দলটি ইতোমধ্যে যেভাবে বিএনপি, জাশি থেকে শুরু করে ইসলামপন্থি দলগুলোকেও খেপিয়ে তুলেছে, তাতে তাদের পরিণতি জাসদ, সিপিবির মতো হওয়া ছাড়া ভিন্ন কিছু হবার কথা না। 

ঠিক কোন কারণে মানুষ তাদের পেছনে ছুটবে? তাদের আদর্শ কী? মানুষ হয়তো দুনিয়া অথবা আখেরাত কিংবা উভয়টাই পেতে চায়। তাদের পেছনে ছুটলে আসলে ঠিক কোনটা পাবে, এটা তারা ক্লিয়ার করতে পেরেছে কি? হ্যাঁ, তাদের সম্ভাবনা ছিল। তাইতো কিছু হুজুরও যুক্ত হয়েছে। সেই সম্ভাবনা এখনো খানিকটা আছে। তবে অঙ্কুরেই বিনাশ দেখতে কারই বা ভালো লাগে! তবু যদি তাদের বুঝ হয় এবং তারা নিজেদের শুধরে নেয়! তবে চিন্তার বিষয়, জাগতিক বিভিন্ন দলের মতো কিছু পয়সা ব্যয় করে ভাড়া করে এনে কিছু লোকসমাগম তারা দেখাতে পারত। এটা না করার কী কারণ? সততা নাকি অর্থ-স্বল্পতা?

আর হ্যাঁ, হান্নান মাসউদকে শোকজ করেছে ভালো কথা; দরবেশ তানভীরকেও শোকজ করার কতদিন হয়ে গেল, মেয়াদ শেষ হবার এত সপ্তাহ পরও কোনো রেজাল্ট জানা গেছে কি? এগুলো কি আসলেই শোকজ নাকি কানামাছি খেলা, এটা এখনো স্পষ্ট না।

লেখক: খেলাফত মজলিস নেতা, লেখক ও অ্যাকটিভিস্ট

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ