শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর কবর জিয়ারতে শায়েখে চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের খ্যাতনামা আলেম, প্রাজ্ঞ শিক্ষাবিদ আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর কবর জিয়ারত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ।

সফরের একপর্যায়ে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া পরিদর্শন করেন। সেখানে কিছু সময় অবস্থান করেন এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

শায়েখে চরমোনাই মাদ্রাসার পরিবেশ, শিক্ষাব্যবস্থা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি দেশ, জাতি ও উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ইসলামী শিক্ষা প্রসারে দোয়া করেন। তার আগমন উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আবেগঘন পরিবেশ।

প্রসঙ্গত, আল্লামা সুলতান যওক নদভী (রহ.) ছিলেন বাংলাদেশের ইসলামী শিক্ষাজগতে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি দীর্ঘকাল চট্টগ্রাম ও দেশের বিভিন্ন অঞ্চলে দ্বীনি শিক্ষা ও দাওয়াহর খেদমতে নিয়োজিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ